ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লেভারকুসেনের ঘরে ‘ডাবল’ শিরোপা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৭, ২৬ মে ২০২৪
লেভারকুসেনের ঘরে ‘ডাবল’ শিরোপা
জার্মান কাপের শিরোপা উঁচিয়ে ধরেছেন আলোনসো। ছবি- রয়টার্স

বায়ার্ন মিউনিখ রাজত্বের অবসান ঘটিয়ে বুন্দেস লিগা শিরোপা ঘরে তুলেছে বায়ার লেভারকুসেন। এর ক’দিন পরেই ইউরোপা লিগে আটালান্টার কাছে হরে হাতছাড়া হয়েছে ইউরোপা শিরোপা। তবে তিন দিনের মাথায় জার্মান কাপ জিতে ‘ডাবল’ শিরোপা ঘরে তুলেছে জাভি আলোনসেরার শিষ্যরা।

শনিবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে কাইজারস্লাটার্নের বিপক্ষে জার্মান কাপের ফাইনালে নেমেছিল লেভারকুসেন। এদিন ম্যাচের তিন মিনিটের মাথায় প্রথম হলুদ কার্ড দেখেন লেভারকুসেন ডিফেন্ডার ওদিলিন কোসনুনু। আর ম্যাচের ৪৪তম মিনিটে আরেকটি হলুদসহ লাল কার্ড নিয়ে দলকে বেশ বিপদেই ফেলে রেখে মাঠ ছাড়েন এই আইভেরিয়ান। 

এর আগে শিরোপা নির্ধারণী ম্যাচের ১৭তম মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন গ্রানিত জাকা। বক্সের বাইরে থেকে নেয়া তার বাঁ পায়ের বুলেট গতির শটটাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। একমাত্র গোলে নির্ধারণ হয় শিরোপা। এর মধ্য দিয়ে ৩১ বছর পর জার্মান কাপ জিতে নেয় বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

Advertisement

এর আগে ১৯৯৩ সালে এই শিরোপা জিতেছিল লেভারকুসেন। সব মিলিয়ে শীর্ষ স্তরের ফুটবলে এটি লেভারকুসেনের চতুর্থ শিরোপা, যার দুটিই এসেছে এ মৌসুমে আলোনসোর হাত ধরে। ২০২৩–২৪ মৌসুমে ৫৩ ম্যাচ খেলে ৫২টিতেই অপরাজিত থাকল তারা।

এদিকে মৌসুমে দুটি ঘরোয়া শিরোপা জেতার এমন কীর্তি আছে চারটি ক্লাব বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, ভেরডার ব্রেমেন ও এফসি কোলনের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!