ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ব্যালন ডি’অর নয়, আমার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ৩১ মে ২০২৪
‘ব্যালন ডি’অর নয়, আমার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা’
ছবি- সংগৃহীত

সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে ২০০৭ সালে ব্যালন ডি’অর উঁচিয়ে ধরেছিলেন তারকা ফুটবলার রিকার্ডো কাকা। এসি মিলানের তিনটি শিরোপা জয়ে বড় অবদান রেখে সেবার ব্যালন ডি’অর জিতেছিলেন সাবেক এই ব্রাজিলিয়ান। 

এর দীর্ঘ সময় পর সংক্ষিপ্ত তালিকায় নেইমারের নাম থাকলেও আর কোনো ব্রাজিলিয়ান ব্যালন ডি’অর জিততে পারেনি। তবে এবার ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে এই খরা কাটানোর সুযোগ আছে ভিনিসিয়ুস জুনিয়রের।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত ছন্দে আছে ভিনি। এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে করেছেন ২৩ গোল। আর সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১১টি। এবার লস ব্ল্যাঙ্কোসদের স্প্যানিশ সুপার কাপ ও লা লিগার চ্যাম্পিয়ন বানাতেও বড় ভূমিকা রেখেছেন। এমনকি দলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুলতেও সাহায্য করেছেন এই সেলেসাও তারকা।

Advertisement

জুড বেলিংহাম রিয়ালে যোগ দেওয়ার আগে ভিনিসিয়ুস বেশির ভাগ ম্যাচ খেলতেন লেফট উইঙ্গার হিসেবে। ইদানিং প্রায়ই তাকে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় দেখা যাচ্ছে। ফলে নিয়মিত গোল পাচ্ছেন তিনি।

বরুশিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ জিতে ব্রাজিলকে কোপা আমেরিকা শিরোপা জেতাতে পারলে এ বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তিনিই এগিয়ে থাকবেন। তবে ভিনিসিয়ুসের কাছে এ মুহূর্তে ব্যালন ডি’অর নয়, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাই বেশি গুরুত্বপূর্ণ।  

আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিলের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় ১৫তম ট্রফিটি উঁচিয়ে ধরার অপেক্ষায় লস ব্লাঙ্কোসরা।

ফাইনালের আগে সাংবাদিকদের ভিনিসিয়ুস জানিয়েছেন, ‘ব্যালন ডি’অর জয় নিয়ে আমি কখনো ভাবিনি। এই মৌসুমে আমার অন্যতম লক্ষ্য হবে চ্যাম্পিয়নস লিগ জেতা।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!