ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শরিফুলের হাতে ৬ সেলাই, বিশ্বকাপ খেলতে পারবেন কিনা?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮, ২ জুন ২০২৪
শরিফুলের হাতে ৬ সেলাই, বিশ্বকাপ খেলতে পারবেন কিনা?
শরিফুল ইসলাম

টি-২০ বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচের দিন আরেকটি বড় দুঃসংবাদ পেয়েছে টিম টাইগার্স। কারণ, বোলিংয়ের সময় চোট পাওয়া শরিফুলের হাতে ৬ সেলাই পড়েছে। আর তাতে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা জেগেছে।

শরিফুলের হাতে ছয়টি সেলাই লাগার কারণেই মূলত এই শঙ্কা জেগেছে। টাইগার পেসারের হাতে সেলাই লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজ  প্রস্তুতি ম্যাচে শরিফুলের নিজের শেষ ওভারে বোলিং করার সময় একটি ফিরতি বল আটকাতে গিয়ে ওর বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝের যে জায়গা আছে, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়। মাঠে প্রাথমিক চিকিৎসার পর শরিফুলকে খেলা শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’

Advertisement

বিসিবির চিকিৎসক আরো বলেন, ‘সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’

গতকাল নাসাউ ক্রিকেটে স্টেডিয়ামে ভারতীয় ব্যাটার হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে হাতে ব্যথা পান শরিফুল। চোট পাওয়ার আগে দুর্দান্ত বোলিং করেছিলেন বাঁহাতি পেসার। ৩.৫ বলে ২৬ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। 

প্রসঙ্গত, আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। মাঠে নামার আগে এখন শরিফুলকে ফিট হওয়ার চ্যালেঞ্জ নিতে হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!