[ খেলা ]
এমবাপ্পেকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল রিয়াল মাদ্রিদ
ছবি- সংগৃহীত
সদ্য শেষ হওয়া মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) বিদায় বলেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে কোন ক্লাবে যাচ্ছেন তিনি, সেটি নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। ফরাসি তারকা ফুটবলারকে নিজেদের বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের ক্লাবটি। আগামী পাঁচ মৌসুম লস ব্ল্যাঙ্কোসদের হয়ে মাঠ মাতাবেন এমবাপ্পে। খবর রিয়াল মাদ্রিদের।
নিজেদের ওয়েব সাইটে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ সিএফ এবং কিলিয়ান এমবাপ্পে একটি চুক্তিতে পৌঁছেছে। যার ফলে তিনি আগামী পাঁচ মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন।’
.png)
দুদিন আগেই উয়েফা চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রদি। যা তাদের রেকর্ড ১৫তম শিরোপা। এমন জয়ের আনন্দের সঙ্গে এমবাপ্পকে পাওয়ার খবরটি মাদ্রিদ সমর্থকদের জন্য সুখবরই বটে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!