ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

আফগানিস্তানের উড়ন্ত শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৭, ৪ জুন ২০২৪
আফগানিস্তানের উড়ন্ত শুরু
ছবি- সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের পঞ্চম ম্যাচে উগান্ডার বিপক্ষে লড়ছে আফগানিস্তান। ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পেয়েছে আফগানরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৬ ওভারে বিনা উইকেটে ৬৬ রান।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা। এতে আগে ব্যাট করছে আফগানিস্তান।

Advertisement

আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন তারা দুজন।

গুরবাজ ৩১ ও ৩৪ রানে ব্যাটিং করছেন ইব্রাহিম।

উগান্ডা একাদশ: সিমন সেসাজি, রজার মুকাশা, রনক প্যাটেল, রিয়াজত আলী শাহ, দিনেশ নাকরানি, অল্পেশ রামজানি, রবিনসন ওবুয়া, ব্রায়ান মাসাবা (অধিনায়ক), বিলাল হাসান, কসমস কয়েওয়াটা ও হেনরি সেনিওন্দো।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!