ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

ইব্রাহিম-গুরবাজের তাণ্ডবে দিশেহারা উগান্ডা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১৯, ৪ জুন ২০২৪
ইব্রাহিম-গুরবাজের তাণ্ডবে দিশেহারা উগান্ডা
ছবি- সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের পঞ্চম ম্যাচে উগান্ডার বিপক্ষে লড়ছে আফগানিস্তান। যেখানে ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম দশ ওভারেই শতরান পেরিয়েছে রশিদ খানের দল। আফগানদের দুই ওপেনারের তাণ্ডবে দিশেহারা উগান্ডা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ১০২ রান।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা। এতে আগে ব্যাট করছে আফগানিস্তান।

Advertisement

আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন তারা দুজন।

গুরবাজ ৬২ ও ৩৮ রানে ব্যাটিং করছেন ইব্রাহিম।

উগান্ডা একাদশ: সিমন সেসাজি, রজার মুকাশা, রনক প্যাটেল, রিয়াজত আলী শাহ, দিনেশ নাকরানি, অল্পেশ রামজানি, রবিনসন ওবুয়া, ব্রায়ান মাসাবা (অধিনায়ক), বিলাল হাসান, কসমস কয়েওয়াটা ও হেনরি সেনিওন্দো।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!