ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপজয়ী অধিনায়ককে দিয়ে মাঠে পানি টানাল অজিরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৭, ৬ জুন ২০২৪
বিশ্বকাপজয়ী অধিনায়ককে দিয়ে মাঠে পানি টানাল অজিরা
ছবি- সংগৃহীত

ক’দিন আগেই তার নেতৃত্ব আইপিএলের ফাইনাল খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। এরও কয়েক মাস আগে ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বলছি, অজিদের অধিনায়ক প্যাট কামিন্সের কথা।

এবার কামিন্সকে দিয়েই টি-২০ বিশ্বকাপের ম্যাচে পানি টানিয়েছে অজি টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার ওমানের বিপক্ষে মাঠে নামে অস্ট্রেলিয়া। ম্যাচটির একাদশে ছিলেন না কামিন্স।

এবারের বিশ্বকাপে ফেবারিটদের কাতারে রাখা হয়েছে অস্ট্রেলিয়াকে। গ্রুপ ‘বি’-এ নিজেদের প্রথম ম্যাচেই ওমানকে সহজেই হারিয়েছে তারা। কিছুদিন আগেই আইপিএল ফাইনাল খেলা প্যাট কামিন্সকে বিশ্রামে রাখা হয় এই ম্যাচে।

Advertisement

ওমানের বিপক্ষে বিশ্রামে রাখা হলেও মাঠে টুয়েলভ ম্যান হিসেবে ছিলেন কামিন্স। ড্রিঙ্কস বিরতিতে হ্যাজেলউড, জাম্পাদের জন্য মাঠে পানি নিয়ে এসেছেন।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে হয়তো মাঠে ফিরবেন কামিন্স।

এদিকে ওমানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। শুরুতে কিছুটা চাপে পড়লেও, স্টয়নিস ও ওয়ার্নারের জোড়া অর্ধশতকে ১৬৪ রানের পুঁজি পায় অজিরা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার খেলে ৯ উইকেটে ১২৫ রানে থামে ওমানের ইনিংস।

স্বীকৃত টি-২০তে এদিন ৩০০ উইকেট পার করেছেন অজি স্পিনার জাম্পা। এছাড়াও, অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-২০তে অ্যারন ফিঞ্চকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে উঠেছেন ডেভিড ওয়ার্নার।   

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!