[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪
ফিফটির আক্ষেপ নিয়ে ফিরলেন চার্লস
ছবি- সংগৃহীত
নবম টি-২০ বিশ্বকাপের ১৮তম ম্যাচে উগান্ডার বিপক্ষে লড়ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। যেখানে আল্পেশ রমজানির ঘূর্ণিতে ফিফটির আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন জনসন চার্লস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ১৩ ওভারে তিন উইকেটে ১০৬ রান।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করেন তারা দুজন।
.png)
ভয়ংকর হয়ে ওঠা এ জুটিতে অবশ্য আঘাত করেছেন আল্পেশ রমজানি। এতে ১৩ রান করে আউট হয়েছেন কিং।
তার বিদায়ে ক্রিজে আসেন নিকোলাস পুরান। তবে থিতু হয়েও ব্যক্তিগত ইনিংস খুব বেশি বড় করতে পারেননি। ১৭ বলে ২২ রান করা পুরানকে কট অ্যান্ড বোল্ড করেছে ব্রায়ান মাসাবা।
এরপর ফিফটির পথে এগোতে থাকা চার্লসকে থামিয়েছেন রমজানি। এখন রাদারফোর্ডকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন রভম্যান পাওয়েল।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আইসিসি টি-২০ বিশ্বকাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!