ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বাংলাদেশের হারের জন্য যাকে দায়ী করলেন মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৫, ১১ জুন ২০২৪
বাংলাদেশের হারের জন্য যাকে দায়ী করলেন মাশরাফী
মাশরাফী বিন মোর্ত্তজা

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কঠিন পিচে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। যেখানে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে জয়ের কাছে পৌঁছে গিয়েছিল টাইগাররা।

তবে এক আম্পায়ার্স কলেই তছনছ হয়ে যায় টাইগারদের ইতিহাস গড়ার স্বপ্ন। এদিন অবশ্য ভাগ্যও কিছুটা খারাপ ছিল শান্তদের। ম্যাচটি প্রোটিয়াদের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। ১১৪ রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে থামে টাইগাররা।

বাংলাদেশের এমন হারের পর আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। এ নিয়ে কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও। আম্পায়ারিং ও উত্তরসূরীদের কিছু সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে হারের কারণ তুলে ধরেন তিনি।

Advertisement

সেখানে মাশরাফী লিখেছেন, ‘বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরাও পুওর অ্যাপ্লিকেশন করেছি। আশা ছাড়ছি না, ইনশাআল্লাহ সেরা আটে যাব।’ 

অবশ্য এখনই হাল ছাড়তে চান না সাবেক এই টাইগার দলপতি। কারণ বাংলাদেশের সামনে আরো দুটি ম্যাচ রয়েছে। সেদিকেই শান্তদের মনোযোগ দিতে বললেন মাশরাফী।

তিনি আরো লেখেন, ‘দারুণ সুযোগ হাতছাড়া হলো, যার ফলে আরো দুইটা প্রেশারের ম্যাচ খেলতে হবে। তাই এই ম্যাচকে যত দ্রুত ব্রেইন থেকে ডিলিট করা যায়, ততোই ভালো হবে সামনের দুইটা ম্যাচের জন্য।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!