এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও মামুলি লক্ষ্য তাড়া করতে পারেনি বাবর আজমের দল। এমন পারফরম্যান্সের পর সমালোচনার ঝড় বইছে পাকিস্তানে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তো ক্ষোভ প্রকাশে মরিয়া। একইসঙ্গে কেউ কেউ তো ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ তুলছেন। এরই মধ্যে রীতিমতো হুমকি দিয়ে বসেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
.png)
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ‘পাকিস্তানের স্থানীয় এক টিভি চ্যানেলে আফ্রিদি বলেছেন, শিগগিরই তিনি টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তানের বর্তমান দলটির ভেতরের খবর ফাঁস করবেন।’
জিও টিভির পক্ষ থেকে আফ্রিদির কাছে দলের খেলোয়াড়দের মধ্যে ঐক্যের অভাব নিয়ে জানতে চাওয়া হয়েছিল। পাশেই অতিথি চেয়ারে বসে থাকা ২২ বছর বয়সী তরুণ পেসার মোহাম্মদ ওয়াসিমকে দেখিয়ে আফ্রিদি বলেন, ‘সে অনেক কিছুই জানে। আমিও জানি। কিন্তু আমরা খোলামেলাভাবে সব বলতে পারি না।’
জামাতা ও পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সাবেক এই অলরাউন্ডার, ‘আমি কিছু বললে লোকে বলবে আমি জামাতার পক্ষে কথা বলছি। কিন্তু সেটা নয়। যদি আমার কন্যা, ছেলে কিংবা জামাতা ভুল করে, আমিও সেটাকে ভুলই বলব।’
আফ্রিদি মনে করেন, গত কয়েক বছরে পিসিবির নির্বাচক কমিটি ‘কিছু বড় ভুল করেছে’। এসব নিয়েই কথা বলতে চান আফ্রিদি। আর কবে পাকিস্তান দলের ভেতরের খবর ফাঁস করবেন, সেই সময়ও জানিয়েছেন তিনি, ‘বিশ্বকাপের পরই আমি খোলামেলাভাবে সব বলব, আমাদের লোকজনই এই দলটাকে নষ্ট করেছে।’