বৃহস্পতিবার বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে টাইগার ব্যাটারদের ব্যর্থতার পর সাকিবের সঙ্গে দলের হাল ধরেন তরুণ ওপেনার তামিম। সেই সঙ্গে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রশংসাও কুড়িয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারের সময় ঘটনাটি ঘটে। ডাচ পেসার ভিভিয়ান কিংমার করা পঞ্চম বলটি বাউন্স হলে তানজিদ তামিমের হেলমেটে আঘাত করে। বলটি তামিমের হেলমেটে আঘাত করলেও কোনো ক্ষতি হয়নি তার। আসলে হেলমেটে আটকে যাওয়ায় বল বাংলাদেশি ব্যাটারের মুখে আঘাত করতে পারেনি।
.png)
তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বলের সেই মুহূর্তটি নিজেদের অফিশিয়াল সামাজিক মাধ্যমে দিয়ে বাঁহাতি ব্যাটারের বুদ্ধির প্রশংসা করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা।’
ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিদ তামিম বলেন, ‘দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স হয়েছিল। ফলে ঠিকমতো ব্যাটে-বলে সংযোগ করতে পারিনি এবং তা আমার হেলমেটে আঘাত করে। আমি ঠিক ছিলাম।’
টাইগার ওপেনার আরো বলেন, ‘আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো ওপরে উঠে গেছে। কিন্তু দেখতে পাই বল আমার সামনের চোখের হেলমেটের পাশে আটকে গিয়েছে। এ সময় আমি ভাবছিলাম তারা (প্রতিপক্ষ) এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে। তাই হেলমেট খুলে মাটিতে রাখি। এতে করে তারা আউট করতে পারেনি।’