এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ১১.৩ ওভারে সাত উইকেটে ৭৬ রান।
রোববার ফ্লোরিডার লডারহিলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এতে আগে ব্যাট করছে আইরিশরা।
.png)
দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন অ্যান্ড্রু বালবির্নি ও পল স্টার্লিং। কিছু বুঝে ওঠার আগেই বালবির্নিকে বোল্ড করেন আফ্রিদি। একই ওভারে লরকান টাকারের উইকেট শিকার করেন তিনি।
এরপরেই আইরিশ দলপতি স্টার্লিংয়ের উইকেট তুলে নেন মোহাম্মদ আমির। উইকেটে এসে ৬ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন হ্যারি টেক্টর। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আফ্রিদি।
ক্রিজে এসে ভয় ধরান ডকরেল। তবে তাকেও উইকেট স্থায়ী হতে দেয়নি পাকিস্তানিরা। এই ব্যাটারকে কট অ্যান্ড বোল্ড করেছেন আমির।
পাওয়ার প্লে-েতে পাঁচ উইকেট হারিয়ে খেই হারিয়েছে আইরিশরা। তবে ব্যাট হাতে লড়াই করেন গ্যারেথ ডেলানি। ১৯ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেছেন তিনিও। তার বিদায়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে আইরিশরা।