ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

অস্ট্রেলিয়াকে মাঝারি লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২, ২১ জুন ২০২৪
অস্ট্রেলিয়াকে মাঝারি লক্ষ্য দিল বাংলাদেশ
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে অজিদের মাঝারি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টিম টাইগার্স।

অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।

Advertisement

ইনিংসের প্রথম বলেই তামিমের স্ট্যাম্প উপড়ে ফেলেন মিচেল স্টার্ক। এতে তিন বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ তামিম (০)। পরে ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটে এসে লিটনের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন তিনি।

ইনিংসের নবম ওভারে লিটনকে বোল্ড করেন জাম্পা। আউট হওয়ার আগে ২৫ বলে ১৬ করেন তিনি। উইকেটে এসেই অজিদের ওপর চড়াও হতে চেয়েছিলেন রিশাদ হোসেন। কিন্তু ম্যাক্সওয়েলের ঘূর্ণিতে জাম্পার তালুবন্দী হয়েছেন তিনি। 

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাট হাতে লড়াই চালিয়ে যান শান্ত। কিন্তু তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জাম্পা। প্যাভিলিয়নে ফেরার আগে ৪১ রান করেন তিনি।

ব্যাট হাতে বলার মতো তেমন কিছুই করতে পারেননি সাকিব আল হাসান (৮), মাহমুদউল্লাহ রিয়াদ (২) ও  মাহেদী হাসান (০)। শেষের দিকে তাওহীদ হৃদয়ের ব্যাটে মাঝারি পুঁজি সংগ্রহ করে টিম টাইগার্স।

অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স। এছাড়া দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!