এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৬ ওভারে দুই উইকেটে ৪৭ রান।
অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে সুপার টস জিতে উইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কাইল মেয়ার্স ও শাই হোপ।
.png)
থিতু হওয়ার আগেই এ জুটিতে আঘাত হানেন মার্কো জানসেন। এতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হোপ (০)।
পরে উইকেটে আসেন নিকোলাস পুরান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তার উইকেট ঝুলিতে ভরেন এইডেন মার্করাম। তার ঘূর্ণিতে টুর্নামেন্টে উড়তে থাকা পুরান সাজঘরের পথ ধরেন ১ রানেই।
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে উইন্ডিজ। সেই চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন কাইল মেয়ার্স ও রস্টন চেজ।
কাইল মেয়ার্স ১৯ ও ২১ রানে অপরাজিত আছেন চেজ।