ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

লজ্জার রেকর্ড গড়ে থামল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৩, ২৭ জুন ২০২৪
লজ্জার রেকর্ড গড়ে থামল আফগানিস্তান
ছবি- সংগৃহীত

নিজেদের ইতিহাসে প্রথমবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নেমেছে আফগানিস্তান। তবে ম্যাচটি স্মরণীয় করার আগেই লজ্জার রেকর্ড গড়েছে পাঠানরা। 

নবম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান। যেখানে প্রোটিয়াদের আগুনে বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেছে আফগানরা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১.৫ ওভারে ৫৬ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো দল একশোর নীচে অলআউট হয়েছে। এর আগে ২০০৯ সালে ১০১ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 

Advertisement

আর স্বীকৃত টি-২০ টুর্নামেন্টের নকআউট পর্বে এটিই সর্বনিম্ন স্কোর। এর আগে আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেমিফাইনালে উগান্ডার বিপক্ষে ৬২ রানে অলআউট হয়েছিল বতসোয়ানা।

বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। তবে শুরুটা দুঃস্বপ্নে মতো হয়েছে। সেই ধাক্কাতেই লজ্জার রেকর্ড গড়েছে দলটি।

আফগানিস্তানের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইনিংসের প্রথম ওভারেই এ জুটিতে আঘাত হানেন মার্কো জানসেন। এতে রানের খাতা খোলার আগেই স্লিপে রেজার তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

উইকেটে এসে আশার আলো দেখান গুলবাদিন নাইব। তবে তিনিও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। তাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান জানসেন। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ইব্রাহিম (২) ও মোহাম্মদ নবি (০)। তাদের দুজনেরই স্ট্যাম্প উপরে ফেলেন কাগিসো রাবাদা।

প্রোটিয়াদের আগুনে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। ব্যাট কেউই লড়াই করতে পারেননি। নয় আফগানি ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। শুধুমাত্র ১০ রান করেছেন আজমতউল্লাহ।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন তাবরাইজ শামসি ও মার্কো জানসেন। এছাড়া দুটি করে উইকেট নেন আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!