ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অল-স্টার ম্যাচের প্রাথমিক দল ঘোষণা, মেসিসহ যারা আছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৯, ২ জুলাই ২০২৪
অল-স্টার ম্যাচের প্রাথমিক দল ঘোষণা, মেসিসহ যারা আছেন
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

আগামী ২৪ জুলাই ওহাইওর কলাম্বাসে মেক্সিকান লিগ অল-স্টার্সের বিপক্ষে মাঠে নামবে এমএলএস লিগের শীর্ষ প্রতিভাবানরা। এই ম্যাচের জন্য ৩০ জনের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টাররা।

ঘোষিত সেই প্রাথমিক স্কোয়াডে আছেন ইন্টার মায়ামি সুপারস্টার লিওনেল মেসি। তিনি ছাড়া জায়গা পেয়েছেন সার্জিও বুসকেটস, জর্দি আলবা ও লুইস সুয়ারেজরা। 

রেকর্ড আটবারের ব্যালন ডি’অর বিজয়ী ৩৭ বছর বয়সী মেসি এ বছর এমএলএ-এ শীর্ষে থাকা মায়ামির হয়ে প্রথম মৌসুমে ১২ ম্যাচে ১২ গোল করেছেন। এছাড়াও ১৩টি অ্যাসিস্ট করেছেন। 

Advertisement

এমনকি স্ট্রাইকার সুয়ারেজ, মিডফিল্ডার বুস্কেটস ও লেফট-ব্যাক আলাবাকে নিয়ে ২১ ম্যাচে মিয়ামিকে ৪৪ পয়েন্ট উপহার দিয়েছেন মেসি। এর মধ্যে ১৩টি জয় এবং পাঁচটি ম্যাচ ড্র রয়েছে।

জাতীয় দলের জার্সিতে এখন ব্যস্ত আছেন মেসি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকাতে মাঠ মাতাচ্ছেন তিনি। এরই মধ্যে শেষ আটে জায়গা করে নিয়েছে তার দল। যেখানে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!