ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিসিবির সঙ্গে ইতি টানছেন পাকিস্তানি কোচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ৮ জুলাই ২০২৪
বিসিবির সঙ্গে ইতি টানছেন পাকিস্তানি কোচ
সাকিবের সঙ্গে আলাপে মেতেছেন মুশতাক। ছবি- সংগৃহীত

চলতি বছরের এপ্রিলে মুশতাক আহমেদকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তিতে বলা হয়েছিল, টি-২০ বিশ্বকাপ পর্যন্ত স্পিনারদের নিয়ে কাজ করবেন এই পাকিস্তানি।

চুক্তির শর্তানুযায়ী, বাংলাদেশের সঙ্গে থাকতে আর বাধ্য নন মুশতাক। তবে বিসিবি চেয়েছিল তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে। কারণ, মুশতাকের অধীনে থেকে বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন রিশাদ হোসেন। 

তবে নিজের কথায় অনড় মুশতাক। পাকিস্তানি এই কোচ আগেই কথা দিয়ে রেখেছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। নিজের কথা অনুযায়ী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দায়িত্বে নিতে যাচ্ছেন মুশতাক। খবর পাকিস্তানের গণমাধ্যম ‘পাক প্যাশন ডট নেট’-এর।

Advertisement

মুশতাক যে চলে যাবেন, সেটি আগে থেকেই জানতো বিসিবি। বোর্ডের পক্ষ থেকে মুশতাককে থাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল, সেটি নিশ্চিত হওয়া গেছে বিসিবি সভাপতি পাপনের কথাতেই।

গত ২ জুলাই বিশ্বকাপ শেষের বিসিবির বোর্ড সভায় পাপন বলেন, ‘মুশতাকের সাথে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি। দেখা যাক, কী কী অপশন আছে।’

শেষ পর্যন্ত অবশ্য মুশতাককে ধরে রাখতে পারেনি বিসিবি। পাকিস্তানি এই কোচ শ্রীলংকার বিপক্ষে চারদিনের ম্যাচ দিয়ে ইংলিশ যুব দলের দায়িত্ব নেবেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!