ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কোপা আমেরিকা - ২০২৪

ফাইনালের আগে আর্জেন্টিনাকে সতর্ক করল কনমেবল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫২, ১৩ জুলাই ২০২৪
ফাইনালের আগে আর্জেন্টিনাকে সতর্ক করল কনমেবল
ছবি- সংগৃহীত

কোপা আমেরিকার ৪৮তম আসর শেষ পর্যায়ে। বাকি শুধু ফাইনাল। এবারের আসরে শিরোপার মঞ্চে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়া। এই ম্যাচের আগে আলবিসেলেস্তেদের সতর্ক করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

চলমান আসরের সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেই ম্যাচের পর যুক্তরাষ্ট্রের মাঠ ও আবহাওয়া নিয়ে অভিযোগ তুলেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এর আগে মাঠ নিয়ে একই অভিযোগ তুলেছিলেন দলটির কোচ লিওনেল স্কালোনিও।

তবে এসব অভিযোগ ভালোভাবে নেয়নি দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। কোপার আয়োজক সংস্থাটি এ বিষয়ে পরবর্তীতে কথা না বলার জন্য আর্জেন্টিনার কোচ স্কালোনিকে হুমকি দিয়েছে।

Advertisement

গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে ম্যাচের পর যুক্তরাষ্ট্রের মাঠ নিয়ে অভিযোগ তুলেছিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। ম্যাচটি হয়েছিল এনএফএল অ্যারেনাতে। সে ম্যাচের পর স্কালোনি বলেন, ‘এটা কোনো অযুহাত নয়। স্টেডিয়ামটি সুন্দর এবং যে কৃত্রিম টার্ফ ব্যবহার করেছে, সেটাও দারুণ। কিন্তু এ মাঠটি খেলোয়াড়দের জন্য মানসম্মত ছিল না।’

কানাডার বিপক্ষে সেমিতে আবারও দেখা হয় আর্জেন্টিনার। গ্রুপ পর্বের মতো এ ম্যাচেও ২-০ ব্যবধানের জয় পায় আলবিসেলেস্তেরা। ফাইনাল নিশ্চিত হওয়ার পরে এবার মাঠ নিয়ে অভিযোগ তোলেন মেসি। 

আর্জেন্টিনা অধিনায়ক বলেছিলেন, ‘আমরা এ নিয়ে টানা চতুর্থ (ফিনালিসিমাসহ) ফাইনাল খেলব। কথাটা বলা সহজ হলেও পুরো যাত্রা অনেক কঠিন ছিল। খারাপ পিচ, ভারী আবহাওয়া এবং এখানে খেলা বেশ কঠিন।’

মাঠ নিয়ে আর্জেন্টিনার এমন অভিযোগ ভালোভাবে নেয়নি কনমেবল। এরপর মাঠ নিয়ে আর কথা না বলার হুমকিও নাকি দিয়েছে স্কালোনিকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!