ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বদলে যাচ্ছে ঘরোয়া ফুটবল, আসছে নতুন ২ টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৩, ২৪ জুলাই ২০২৪
বদলে যাচ্ছে ঘরোয়া ফুটবল, আসছে নতুন ২ টুর্নামেন্ট
ফাইল ছবি

শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। যেখানে ফের বদলে যাচ্ছে ঘরোয়া ফুটবলের কাঠামো। তিনের পরিবর্তে আগামী মৌসুমে পাঁচটি আসর মাঠে গড়াতে চায় পেশাদার লিগ কমিটি।

নতুন পরিকল্পনায় শুরুতে থাকছে চ্যালেঞ্জ আর শেষে থাকবে সুপার কাপ। ফেডারেশন নির্বাচনের আগে চ্যালেঞ্জ কাপের সঙ্গে স্বাধীনতা কাপও শেষ করতে চান কর্তারা। চ্যাম্পিয়নশিপ লিগে দলের সংকট কাটাতে এবার প্রথম বিভাগ থেকে প্রমোশন পাবে ৪ ক্লাব।

মূলত ইংল্যান্ডের কমিউনিটি শিল্ড, স্পেন-ইতালির সুপার কাপের আদলে বাংলাদেশে চালু হচ্ছে চ্যালেঞ্জ কাপ। সেই কাপে খেলবে আগের মৌসুমের প্রিমিয়ার লিগ আর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। যা দিয়ে মাঠে গড়াবে মৌসুম।

Advertisement

লিগ আর ফেড কাপজয়ী দল এক হলে সুযোগ পাবে লিগ রানার্সআপ। দুই আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ তাই মোহামেডান। সেপ্টেম্বরে শুরু হবে মাঠের লড়াই। চ্যালেঞ্জ কাপের পর স্বাধীনতা কাপ।

২৬ অক্টোবর ফেডারেশন নির্বাচনের আগে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য পেশাদার লিগ কমিটির। আবারও বিদেশি ফুটবলার ছাড়া হতে পারে স্বাধীনতা কাপ। এদিকে বিপিএলে ব্রাদার্স ইউনিয়নকে রেখে দেওয়ায় দল কমছে চ্যাম্পিয়নশিপ লিগে।

এ অবস্থায় সংকট কাটাতে প্রথম বিভাগ থেকে চার দল প্রোমোশন পাবে বিসিএল-এ। তবুও থেকে যাচ্ছে শঙ্কা। পেশাদার লিগ কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাহী কমিটিতে বদলে যাচ্ছে।

কর্মকর্তা হিসেবে মেনে নিলেও ফুটবলপ্রেমী হিসেবে এই ধারার বিপক্ষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। সুপার কাপ দিয়ে মৌসুম শেষ করতে চায় ফেডারেশন। আসর মাঠে গড়ালে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি কোটি টাকাই থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!