ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
নারী এশিয়া কাপ - ২০২৪

সেমির টিকিট নিশ্চিত করতে নামলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৯, ২৪ জুলাই ২০২৪
সেমির টিকিট নিশ্চিত করতে নামলো বাংলাদেশ
ফাইল ফটো

শ্রীলংকায় চলছে নারীদের এশিয়া কাপ। যেখানে এখন পর্যন্ত মিশ্র অভিজ্ঞতা বাংলাদেশের মেয়েদের। আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ৭ উইকেটে হারের পর একই ব্যবধানে থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে টাইগ্রেসরা। সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দলের সামনে এখন মালেশিয়ার বাধা।

চলমান এশিয়া কাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। ডাম্বুলায় ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
 
শক্তির বিচারে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকলেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিকে হওয়ায় হালকা ভাবে নেয়ার সুযোগ নেই টাইগ্রেসদের। তবে মালয়েশিয়ার বিপক্ষে এর আগে শতভাগ জয়ের রেকর্ড জ্যোতিদের। তিন ম্যাচ খেলে সবগুলোতেই বড় ব্যবধানে জিতেছে টাইগ্রেসরা।

‘বি’ গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মালেশিয়া। তবে নেট রান রেটে বেশ এগিয়ে প্রতিপক্ষরা। তাই এই ম্যাচে মালেশিয়ার বিপক্ষে জয়ের সঙ্গে নজর রাখতে হবে রান রেটের দিকেও।        

Advertisement

থাইল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে জয় পেয়েছে টাইগ্রেসরা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও শাসন করেছেন জ্যোতিরা। মালেশিয়ার বিপক্ষেও বাংলাদেশের লক্ষ্য থাকবে বড় জয়ের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!