ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাওয়ার প্লে-তে বাংলাদেশের দারুণ সূচনা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৫, ২৪ জুলাই ২০২৪
পাওয়ার প্লে-তে বাংলাদেশের দারুণ সূচনা
ফাইল ছবি

চলমান এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার (২৪ জুলাই) মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছে টাইগ্রেসরা।

শ্রীলংকার ডাম্বুলায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে বিনা উইকেটে ৫১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তারা। তাদের সুবাদে পাওয়ার প্লে শেষে ভালো অবস্থায় টাইগ্রেসরা।

Advertisement

নারী এশিয়া কাপে এখন পর্যন্ত মিশ্র অভিজ্ঞতা পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ৭ উইকেটে হার। এরপর একই ব্যবধানে থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে টাইগ্রেসরা।

সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের সামনে এখন মালয়েশিয়ার বাধা। শক্তির বিচারে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকলেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিকে হওয়ায় হালকাভাবে নেয়ার সুযোগ নেই টাইগ্রেসদের সামনে।

তবে মালয়েশিয়ার বিপক্ষে এর আগে শতভাগ জয়ের রেকর্ড জ্যোতিদের। তিন ম্যাচ খেলে সবগুলোতেই বড় ব্যবধানে জিতেছে টাইগ্রেসরা। থাইল্যান্ডের বিপক্ষেও দাপট দেখিয়ে জয় পেয়েছে টাইগ্রেসরা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও শাসন করেছেন জ্যোতিরা।

'বি' গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মালয়েশিয়া। তবে নেট রান রেটে বেশ এগিয়ে প্রতিপক্ষরা। তাই এই ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের সঙ্গে নজর রাখতে হবে রান রেটের দিকেও।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!