শ্রীলংকার ডাম্বুলায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে এক উইকেটে ১০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তারা।
.png)
উদ্বোধনী জুটিতে ৬৫ রান যোগ করেন দিলারা ও মুর্শিদা। ২০ বলে ৩৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে মাহিরার বলে আউট হন দিলারা। তার জায়গায় নেমে রানের চাকা সচল রেখেছেন জ্যোতি। তিনি ১৬ ও মুর্শিদা ৪৮ রানে অপরাজিত আছেন।
নারী এশিয়া কাপে এখন পর্যন্ত মিশ্র অভিজ্ঞতা পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ৭ উইকেটে হার। এরপর একই ব্যবধানে থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে টাইগ্রেসরা।
'বি' গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মালয়েশিয়া। তবে নেট রান রেটে বেশ এগিয়ে প্রতিপক্ষরা। তাই এই ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের সঙ্গে নজর রাখতে হবে রান রেটের দিকেও।