ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

প্যারিস অলিম্পিকে নতুন যেসব খেলা থাকছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৭, ২৫ জুলাই ২০২৪
প্যারিস অলিম্পিকে নতুন যেসব খেলা থাকছে
ছবি- সংগৃহীত

রাত পোহালেই প্যারিস অলিম্পিকের পর্দা উঠবে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ২৬ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৩৩তম আসরের। এরই মধ্যে অলিম্পিক ভিলেজে আগমন ঘটেছে ২০৫ দেশের ১০ হাজার ৫০০ প্রতিযোগী। ৩২টি ইভেন্টে অংশ নেবেন তারা। চার ইভেন্টে বাংলাদেশের প্রতিযোগিত ৫ জন। 

প্রতিবারের মতো এবার অলিম্পিক গেমস শুরুর আগে সামনে চলে এসেছে একটি প্রশ্ন। এবারের আসরে নতুন কোন কোন খেলা যুক্ত হয়েছে? আর সেগুলো নিয়মই বা কী?

এবারের গেমসে বেশ কিছু ইভেন্টের অভিষেক হবে। এছাড়া যে ইভেন্ট গুলো জাপানের টোকিও অলিম্পিকে প্রথমবারের মতো ছিল, সেগুলো এবারও থাকছে। কিছু কিছু ইভেন্টের ফরম্যাট পরিবর্তন করা হযছৈ। আর অ্যাথলেটিক্স এবং সাঁতারে থাকা থাকছে নতুনত্বের ছোঁয়া।

Advertisement

ব্রেকিং: 

নামটি অনেকের মনে বিভ্রান্ত তৈরি করতে পারে। ব্রেকিং শব্দটি মূলত সংবাদের সঙ্গে জড়িত। এছাড়া অনেকের কাছে চিরাচরিত ব্রেক ড্যান্সের শর্ট ফর্মও মনে হতে পারে। অনেকটা ব্রেক ড্যান্স বা ব্রেকিং যুক্ত হয়েছে এবারের অলিম্পিকে।

এর আগে ২০১৮ সালে সর্বপ্রথম স্পোর্টস ক্যাটাগরি হিসেবে যুব অলিম্পিকে অন্তর্ভূক্ত হয়। তবে হয় তো এবারই শেষ। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে নাও থাকতে পারে এই ইভেন্টটি।

কায়াক ক্রস: 

প্যারিস অলিম্পিকে যুক্ত হচ্ছে নতুন ইভেন্ট কায়াক ক্রস। তীব্র ঢেউয়ের মধ্যে একে অপরের বিপক্ষে লড়াই করে চার অ্যাথলেট। 

এবারের আসরে থাকছে স্কেট বোর্ডিং, সার্ফিং, ক্লাইম্বিং এবং ৩ গুনন ৩ বাস্কেটবলও। টোকিও অলিম্পিক গেমসে অভিষেক হয় এই ইভেন্টগুলোর। 

প্যারিস থেকে প্রায় ৯ হাজার মাইল দূরে তাহিতিতে হবে সার্ফিং প্রতিযোগিতা। প্যাসিফিক সাগরের এই দ্বীপপুঞ্জটি ফরাসি সরকারের অধীনে। এদিকে ৩ গুনন ৩ বাস্কেটবলে বেড়েছে প্রতিযোগির সংখ্যাও।

লাকি লুজার: 

অলিম্পিকের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট হচ্ছে অ্যাথলেটিক্স বা ট্র্যাক অ্যান্ড ফিল্ড। এই ইভেন্ট গুলোর নিয়মে এসেছে বড় পরিবর্তন।

২০০ মিটার থেকে ১৫০০ মিটার দৌড়ে যুক্ত হচ্ছে লাকি লুজার নামে নতুন নিয়ম। যা হার্ডেলসেও থাকবে। এই নিয়মে বলা হয়েছে হিটে হেরে গেলেও, ভালো পারফরম্যান্স (টাইমিং) থাকলে আবারও সুযোগ মিলবে। এতে অনেকে লাকি লুজার হিসেবে সেমিফাইনালে খেলার সুযোগ থাকবে।

এবারের অলিম্পিক গেমসে প্রথমবার আর্টিস্টিক সুইমিং প্রতিযোগিতায় থাকছে পুরুষরা। বক্সিংয়ের মহিলাদের ইভেন্টে যুক্ত হয়েছে নতুন একটি বিভাগ। আবার পুরুষ বক্সিংয়ে কমেছে আরও একটি বিভাগ। শুটিংয়ে এবার মিক্সড টিম ট্র্যাপ ইভেন্টের পরিবর্তে থাকছে মিক্সড টিম স্কিট ইভেন্ট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!