আগামী বছরের শুরুতে পাকিস্তানে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গুঞ্জন রয়েছে, ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট দিয়ে ফের জাতীয় দলে ফিরবেন তামিম।
তামিমের ফেরা নিয়ে বৃহস্পতিবার (২৫ জুলাই) কথা বলেছেন জালাল ইউনুস। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আমরা তার উত্তরের অপেক্ষায় আছি। আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি, মাননীয় বোর্ড সভাপতির সঙ্গে আলাপ-আলোচনা করবে বলে জানিয়েছে তামিম। তামিম ঐ জায়গাটা আমাদের জানাতে পারলে খুব ভালো হয়।’
.png)
গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সবশেষ মাঠে নেমেছিলেন তামিম। এরপর নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ভারত বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েন তামিম।
এর আগে মাস দুয়েক আগে গুঞ্জন শোনা গিয়েছিল, চলতি বছরে আর মাঠে ফিরবেন না তামিম। তবে ফিরতে পারেন আগামী বছরে।