[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪
ব্রাজিলকে হারের তেতো স্বাদ দিল হাঙ্গেরি
ছবি- সংগৃহীত
ফ্রান্সের প্যারিসে পর্দা উঠেছে এবারের অলিম্পিকের। যেখানে চলছে দ্বিতীয় দিনের খেলা। এবারের আসরে হ্যান্ডবল প্রতিযোগিতায় হাঙ্গেরির বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছে ব্রাজিল।
মেয়েদের ভলিবলে ব্রাজিলকে হারিয়েছে হাঙ্গেরি। লাতিন আমেরিকার দেশটিকে ২৫-২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে তারা। প্যারিস অলিম্পিকে এটি তাদের প্রথম জয়।
গ্রুপ ‘বি’তে একটি করে জয় পেয়েছে ব্রাজিল, নেদারল্যান্ডস, ফ্রান্স ও হাঙ্গেরি। সব দলের আপাতত দুই পয়েন্ট করে জমেছে। নেদারল্যান্ডস ও ফ্রান্স একটি করে ম্যাচ কম খেলেছে।
.png)
তবে মেয়েদের ভলিবলে এখনও অ্যাঙ্গোলা ও স্পেন জয়হীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!