[ খেলা ]
ফিফার রায়ের বিরুদ্ধে আপিল করলো ফুটবল ফেডারেশন
ছবি- সংগৃহীত
প্যারিস অলিম্পিকের শুরুতেই বিতর্কে জড়িয়েছিল কানাডা নারী ফুটবল দল। ড্রোন ব্যবহার করে নিউজিল্যান্ডের অনুশীলনে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল কানাডিয়ান কোচ ও তার সহকারীর বিরুদ্ধে। সেই অভিযোগে কানাডার ছয় পয়েন্ট কেটে নেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এবার ফিফার সেই শাস্তির বিরুদ্ধে আপিল করেছে কানাডা। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) সোমবার রাতে কানাডার আপিলের কথা নিশ্চিত করেছে।
সিএএস এক বিবৃতিতে জানিয়েছে, পয়েন্ট কেটে নেয়ার শাস্তি পুরোপুরি বাতিল করা অথবা শাস্তি কমানোর কথা বলছে কানাডা।
বিষয়টি নিয়ে কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ) এক বিবৃতিতে বলেছে, ‘কানাডিয়ান অলিম্পিক কমিটি ও কানাডা সকার ফিফার ৬ পয়েন্ট কেটে নেয়ার বিরুদ্ধে আপিল করেছে। আমাদের মনে হয়েছে, খেলোয়াড়দের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, যারা এসব কাজে জড়িত নয়। অলিম্পিক গেমসের প্যারিসে ক্রীড়া আদালতের অ্যাড হক ট্রাইবুনালে আপিলের আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।’
গুপ্তচরবৃত্তির ঘটনায় কানাডার ৬ পয়েন্ট কেটে নেয়ার পাশাপাশি কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছর নিষিদ্ধ ও ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!