[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪
প্যারিস অলিম্পিকে ইকুয়েডরের প্রথম সোনা
ছবি- সংগৃহীত
প্যারিস অলিম্পিকে জমে উঠেছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অ্যাথলেটিকস। এই ডিসিপ্লিনে প্রথম সোনাটি জিতে নিয়েছে ইকুয়েডর। ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা জিতেছেন ব্রায়ান পিন্তাদো।
এই ইভেন্টে ২০১৬ রিও অলিম্পিকে হয়েছিলেন ৩৭তম, ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে ১২তম হয়েছিলেন পিন্তাদো।
ইকুয়েডর এই ইভেন্টে ১৯৯৬ সালের পর এবার পিন্তাদোকে দিয়ে সোনা জিতেছে। আতালান্টায় সর্বশেষটি জিতেছিলেন জেফারসন পেরেজ।
.png)
এদিকে এই ইভেন্টে রুপা জিতেছেন ব্রাজিলের কাইয়ো বোনফিম। রেস ওয়াকিংয়ে এটি ব্রাজিলের প্রথম অলিম্পিক পদক। ব্রোঞ্জ জিতেছেন স্পেনের আলভারো মার্টিন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!