পিসিবির প্রস্তাবিত দায়িত্ব গ্রহণ করলে ওয়াসিম আকরামের পদবি হতো পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। নাকভির উপদেষ্টা হিসেবে কাজ করতেন তিনি। তবে গুরুত্বপূর্ণ এই পদ গ্রহণের প্রস্তাব পেয়ে সেটি নাকচ করে দিয়েছেন ওয়াসিম।
প্রস্তাব নাকচ করার পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন ওয়াসিম। তিনি জানিয়েছেন, স্থায়ীভাবে পাকিস্তানের করাচিতে বাস করেন তিনি। পারিবারিক কারণে তাকে প্রায় সময় অস্ট্রেলিয়া যেতে হয়। তার পক্ষে লাহোরে (পাকিস্তানের ক্রিকেট একাডেমি এখানে) নিয়মিত থাকা সম্ভব নয়।
.png)
দায়িত্ব না নিলেও পাকিস্তানকে সবসময় সাহায্য করার আশ্বাস দিয়েছেন ওয়াসিম। যদি প্রয়োজন হয়, তাহলে কোনো আর্থিক বিনিময় ছাড়াই তিনি পিসিবিতে কাজ করবেন।
ওয়াসিমের এসব কথা শুনে বিকল্প কাউকে খুঁজছে পিসিবি। আরেক সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুসের সঙ্গে কথা বলেছে সংস্থাটি। ওয়াকার ইউনুসও অস্ট্রেলিয়াতে থাকেন। তবে তিনি লাহোরে ফেরত আসার ইচ্ছে প্রকাশ করেছেন।
গত সোমবার বেশকিছু বিষয় নিয়ে নকভির সঙ্গে কথা বলেছেন ওয়াকার। এখনো চূড়ান্ত নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়নি কোনো পক্ষ থেকেই।