ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

অবসর ভেঙে ফিরছেন কার্তিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ৬ আগস্ট ২০২৪
অবসর ভেঙে ফিরছেন কার্তিক
দীনেশ কার্তিক। ছবি- সংগৃহীত

গত জুনে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতের হয়ে ১৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কার্তিক আইপিএলের ফ্র্যাঞ্চাইজি ব্যাঙ্গালুরুর হয়ে আগামী দুই মৌসুম ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন। এরই মধ্যে শোনা গেল নতুন খবর।

অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরছেন কার্তিক। সেই সঙ্গে প্রথম ভারতীয় হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-২০ লিগ খেলবেন তিনি। খবর ইএসপিএনের।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটটি জানিয়েছে, আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি লিগটিতে পার্ল রয়্যালসের হয়ে খেলবেন কার্তিক। যেখানে ওভারসীস ক্যাটাগরিতে খেলবেন তিনি।

Advertisement

ক্রিকেটে ফেরা নিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ করা ও খেলা নিয়ে আমার অনেক দারুণ স্মৃতি আছে। যখন সুযোগটা এল, না বলতে পারিনি। কারণ, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা ও রয়্যালের হয়ে দারুণ প্রতিযোগিতাটি জিততে পারলে অসাধারণ কিছু হবে। যদিও আমি আইপিএলে রয়্যালের প্রতিনিধিত্ব করার সুযোগ পাইনি। আমাকে ফ্র্যাঞ্চাইজির সেটআপ ও পরিবেশ আকৃষ্ট করে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!