ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুললেন স্প্যানিশ ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ৮ আগস্ট ২০২৪
ব্রাজিলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুললেন স্প্যানিশ ফুটবলার
ছবি- সংগৃহীত

প্রতিশোধের মঞ্চ প্রস্তুতই ছিল। অপেক্ষা ছিল শুধু একটি জয়ের। সেটি পূরণ করে প্রতিশোধের ষোলোকলা পূর্ণ করেছে ব্রাজিল নারী ফুটবল দল।

চলমান প্যারিস অলিম্পিকে গ্রুপ পর্বে স্পেনের কাছে হেরে বাদ পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল ব্রাজিলের। সেই ব্রাজিল ফাইনালে উঠল স্পেনের বিপক্ষে প্রতিশোধ নিয়েই।

ম্যাচটিতে কার্ডের ঝামেলা থাকায় পরশু স্পেনের বিপক্ষে নারী ফুটবলের সেমিফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের মার্তা। অভিজ্ঞ খেলোয়াড় ছাড়া খেলতে নেমেও ব্রাজিল কোনো সমস্যায় পড়েনি। উল্টো স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল। 

Advertisement

এদিন নিজেদের হার নিয়ে অজুহাত স্প্যানিশ তারকা ফুটবলার জেনিফার হারমোসা কোনো অজুহাত দেননি ঠিকই। তবে ব্রাজিলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন হারমোসো। স্পেনের সালমা পারায়উয়েলো ব্যবধান কমানো যে গোলটি করেছেন, তা নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১২ মিনিটে। প্রথমার্ধেও সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল।

ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনাল শেষে সাংবাদিকদের হারমোসা বলেন, ‘আমার কাছে এটা ফুটবল মনে হয়নি। এমন ফুটবল পছন্দ হয়নি। অবশ্যই তারা বাড়তি সময় পেয়েছে। তারা আপনাকে সময় নষ্ট করতে বাধ্য করেছেন।’

গ্রুপ পর্বের তিন ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালসহ ৪ ম্যাচে ৩ গোল করেছে ব্রাজিল। সেই ব্রাজিলই সেমিতে স্পেনের জালে দিয়েছে চার গোল। হারমোসা বলেন, ‘এমন এক দলের কাছে ৪ গোল হজম করেছি, যারা ফুটবল খেলতেই জানে না। তবে দিনশেষে তো গোলটাই হিসেব করা হয়। কীভাবে আক্রমণাত্মক খেলা যায়, সেটা নিয়ে তারা গবেষণা করেছে।’

ব্রাজিলের কাছে ৪-২ গোলের হারটা যেন কিছুতেই ভুলতে পারছেন না হারমোসো। তাতে নিজেদের কৌশলগতগ ভুল ছিল বলে মনে করেন স্প্যানিশ নারী ফুটবলার। 

সাংবাদিকদের হারমোসো বলেন, ‘তারা (ব্রাজিল) ফাইনালে উঠেছে। আমরা (স্পেন) খেলব ব্রোঞ্জের জন্য। এটা আমাদেরই ভুল ছিল। আমাদের ফুটবলটা খেলতে পারিনি। নিজেদের দ্বিতীয়ার্ধের খেলা পছন্দ হয়েছে। তবে প্রতিপক্ষের কাছে ৪-২ গোলে হারাটা মেনে নেওয়া কঠিন।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!