ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৭ বছরের চুক্তিতে চেলসিতে আর্জেন্টাইন তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৩, ৯ আগস্ট ২০২৪
৭ বছরের চুক্তিতে চেলসিতে আর্জেন্টাইন তারকা
ছবি- সংগৃহীত

ইংলিশ ক্লাব চেলসির সঙ্গে ৭ বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার আরন আনসেলমিনো। বোকা জুনিয়র্স থেকে তরুণ এই আর্জেন্টাইন তারকাকে দলে টেনেছে ব্লুজরা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের দলটি। যদিও ট্রান্সফার ফির বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে কিছু জানানো হয়নি। 

তবে বিবিসির খবরে বলা হয়েছে, ১ কোটি ৫৬ লাখ পাউন্ডে চেলসির সঙ্গে চুক্তি করেছেন আনসেলমিনো।

Advertisement

১৯ বছর বয়সী এই ফুটবলার অবশ্য এখনই চেলসিতে যোগ দিচ্ছেন না। ২০২৪-২৫ মৌসুমে ধারে বোকা জুনিয়র্সেই থাকবেন তিনি।

গত বছর স্বদেশের এই ক্লাবের হয়ে সিনিয়র পর্যায়ে অভিষেক হয় আনসেলমিনোর। এখন পর্যন্ত তিনি খেলেছেন ১০টি ম্যাচ। চলতি বছরের শুরুতে বোকা জুনিয়র্সের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন তিনি।

আগামী ১৮ অগাস্ট শিরোপাধারী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করবে চেলসি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!