বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, বোর্ডকে বিশ্রামের সুযোগ দেওয়ার অনুরোধ করেছিলেন রাসেল। সেজন্য তিনই স্কোয়াডে নেই। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সাবেক অধিনায়ক জেসন হোল্ডারও বিশ্রাম পেয়েছেন।
এছাড়া দলে নেই ক্যারিবীয়দের টি-২০ বিশ্বকাপের সহ-অধিনায়ক আলজারি জোসেফ। তিনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজেও ছিলেন না। গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে পেশির চোটে পড়া ব্র্যান্ডন কিং এখনো মাঠের বাইরে আছেন।
.png)
স্কোয়াডে আবারো ফিরেছেন ব্যাটার শিমরন হেটমায়ার ও স্পিন অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। অলরাউন্ডার ম্যাথিউ ফোর্ডকে ২০২৬ টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বাছাই করা হয়েছে। তিনই নতুন বলে সুইং করাতে এবং টেল এল্ডার ব্যাটার হিসেবে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হতে পারেন।
আগামী ২৪, ২৬ ও ২৮ আগস্ট ব্রায়ান লারা স্টেডিয়ামে গড়াবে সিরিজের তিন ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেসঃ (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ওবেদ ম্যাককয়, গুডাকেশ মতি, নিকোলাস পুরান, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।