চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত পাকিস্তানের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৮৯ রান। মুশফিকুর রহিম ২০৮ বলে ১২ চারে ১০১ ও মেহেদী হাসান মিরাজ ৪৪ বলে ২ চারে বলে ১৬ রানে অপরাজিত আছেন। স্বাগতিকদের চেয়ে টিম টাইগার্স এখনো ৫৯ রানে পিছিয়ে রয়েছে, হাতে এখনো ৪ উইকেট।
এর আগে শনিবার ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে টিম টাইগার্স। সকালে সাবধানী, স্থির ও শান্ত মেজাজে ক্রিজে থেকে দলের স্কোরটাকে এগিয়ে নিচ্ছিলেন মুশফিক ও লিটন দাস।
.png)
ষষ্ঠ উইকেট জুটিতে শতাধিক রানের জুটি গড়ার পর আউট হন অর্ধশতক হাঁকানো লিটন। উইকেটরক্ষক এ ব্যাটার ৭৮ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৬ রানে সাজঘরে ফেরেন, ভাঙে ১১৪ রানের জুটি। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে তিনি স্কয়ার ড্রাইভ করতে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি হন ।
এরপর মুশফিক-মিরাজ জুটি পাকিস্তানি বোলারদের সামনে অবিচল থেকে ব্যাটিং করছেন। তাদের হাত ধরে সফরকারীরা চালকের আসনে বসার অপেক্ষায় রয়েছে।