ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সবাই চেয়েছিলেন মুশফিক-সাকিব শেষ করে আসুক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২০, ৩ সেপ্টেম্বর ২০২৪
সবাই চেয়েছিলেন মুশফিক-সাকিব শেষ করে আসুক
মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান

তারুণ্য নির্ভর দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়ার পরাশক্তিকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে টাইগাররা। বাইশ গজে দাঁড়িয়ে জয়ের রঙ লাগানো তুলির শেষ আঁচড়টা দিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

১৮৫ রানের লক্ষ্য তাড়ায় ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মুশফিক-সাকিব । ২২ রানে অপরাজিত ছিলেন মুশফিক, ২১ রানে সাকিব। ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন ড্রেসিং রুমের সবাই চাচ্ছিলেন তারাই যেন ম্যাচ শেষ করে ফিরে আসেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘আবেগটা আসলে মুখে বলা মুশকিল। এটা কঠিন হবে। কারণ এ ধরনের অর্জন আমার কাছে ব্যক্তিগতভাবে বাংলাদেশের অন্যতম সেরা মুহূর্ত।’

Advertisement

‘সাকিব-মুশফিক ভাই যখন ব্যাটিং করছিলেন, ড্রেসিং রুম থেকে আমরা সবাই চাচ্ছিলাম, উনারা দুজনই যেন ম্যাচটা শেষ করেন। এত বছর ধরে উনারা বাংলাদেশের হয়ে খেলছেন। কত ম্যাচ জিতিয়েছেন। কিন্তু এই ধরনের ম্যাচ জেতা অনেক স্পেশাল। আমরা সবাই তাই চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি।’

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট অনেক জয়ের সাক্ষী হয়েছিল।  তারা বাংলাদেশের ক্রিকেটকে অনেক ঐতিহাসিক মুহূর্ত এনে দিয়েছেন। রাওয়ালপিন্ডিতে তাদের হাত ধরেই এলো সেই মাহেন্দ্রক্ষণ। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!