ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে অনুকরণ নয়, ট্রফি নিয়ে ঘুমানোর ভিন্ন কারণ জানালেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৮, ৫ সেপ্টেম্বর ২০২৪
মেসিকে অনুকরণ নয়, ট্রফি নিয়ে ঘুমানোর ভিন্ন কারণ জানালেন শান্ত
লিওনেল মেসি ও নাজমুল হোসেন শান্ত

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আনন্দের আতিশয্যে ট্রফি নিয়ে বিছানায় ঘুমিয়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত। নিজের ফেসবুক পেজে বাংলাদেশ দলের অধিনায়ক সেই ছবিসহ পোস্ট দিয়ে সবাইকে শুভ সকাল জানান।

ছবিটির সঙ্গে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর ট্রফি পাশে নিয়ে লিওনেল মেসির ঘুমানোর পোজ দেওয়ার ছবির সবাই মিল খুঁজে পান। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেই ছবিটি বেশ আলোড়ন তুলেছিল।

ইতিহাস গড়া বাংলাদেশ দল বুধবার রাত ১১টা নাগাদ দেশে ফিরেছে। বিমানবন্দরেই তারা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শান্তকে ট্রফি নিয়ে ঘুমানোর সেই ছবি নিয়ে প্রশ্ন করা হয়। তিনি অবশ্য মেসিকে অনুকরণের বিষয়টি নাকচ করে দেন।

Advertisement

শান্ত বলেন,  ‘জয়টা অনেক বিশেষ ছিল। যেটা বললাম পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। মুহূর্তটি ভালোভাবে উপভোগ করার জন্য মনে হলো ট্রফিটি নিয়েই ঘুমাই। কাউকে দেখে নয় ... লিওনেল মেসিকে দিয়েই এটা শুরু হয়েছিল।’

টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়কের আগে এভাবে ছবি তুলেছিলেন বাংলাদেশকে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। গত ২৮ আগস্ট একই ভঙ্গিতে তোলা ছবিটি ফেসবুকে তিনি পোস্ট করেন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!