[ খেলা ]
বিসিবির বোর্ড সভায় আসছে বিপিএল নিয়ে সিদ্ধান্ত
বিসিবির লোগো
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সভাপতির পদে ফারুক আহমেদ আসার পর এটি পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। এতে বিপিএল নিয়ে আসছে সিদ্ধান্ত। টুর্নামেন্ট শুরু ও ড্রাফটের তারিখ হতে পারে নির্ধারণ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিকসহ অনেক বোর্ড পরিচালক। টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে এমনিতেই তাদের যে কেউ পদ হারাবেন।
শূন্য পদে নতুন পরিচালক কোন নেয়া হবে, তা এখনো পরিষ্কার নয়। সভায় অংশ নেয়ার জন্য এরই মধ্যে পরিচালকদের চিঠি পাঠানো হয়েছে। আত্মগোপনে যাওয়া পরিচালকদের কেউ সভায় উপস্থিত হলে তাদের ভাগ্যে কী ঘটবে, সেই প্রশ্নটাও থেকেই যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!