ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আগামী বিপিএলে নতুন যে নামে খেলবে ঢাকা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৬, ১ অক্টোবর ২০২৪
আগামী বিপিএলে নতুন যে নামে খেলবে ঢাকা
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হওয়ার কথা। সূচি এখনো চূড়ান্ত না হলেও বিপিএলের একাদশ আসরকে সামনে রেখে এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে। 

বিপিএলের আসন্ন আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকবেন ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান। ঢাকার দলের নামের ভার সমর্থকদের হাতে ছেড়ে দিয়েছিলেন ঢাকার মালিকপক্ষ।

ফেসবুকের জনমতের ভিত্তিতে অবশেষে চূড়ান্ত হয়েছে নাম। আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালস নাম নিয়ে আসছে এই ফ্র্যাঞ্চাইজিটি। দলটির নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হলেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। রূপালী পর্দার জগত থেকে এবার তিনি নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!