পুরুষদের এশিয়া কাপ, নারী এশিয়া কাপ, পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, পুরুষদের ইমার্জিং এশিয়া কাপ, নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, এবং নারীদের ইমার্জিং এশিয়া কাপের মতো ইভেন্টগুলোর জন্য অনুষ্ঠিত হবে নিলাম।
২০২৪ থেকে ২০৩১ সাল সময়কাল পর্যন্ত বিক্রি হবে সম্প্রচার সত্ত্ব। এ সময়ের মাঝে মাঠে গড়াবে পুরুষদের চারটি আসর। এশিয়া কাপের পরবর্তী আসর ২০২৫ সালে ভারতে (টি-২০ ফরম্যাট), এরপর বাংলাদেশ ২০২৭ সালে (ওয়ানডে ফরম্যাট), পাকিস্তানে ২০২৯ সালে (টি-২০ ফরম্যাট) এবং শ্রীলঙ্কায় ২০৩১ সালে (ওয়ানডে ফরম্যাট) হবে। প্রতিটি সংস্করণে থাকবে ১৩টি ম্যাচ।
.png)
এসিসি ঘোষণা করেছে, ই-নিলামের মাধ্যমে নির্ধারিত হবে কারা পাবে সত্ত্ব। একটি সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়া হিসেবে ই-নিলাম ব্যাপকভাবে গৃহীত হয়েছে। ই-নিলামের আগে আয়োজক হতে আগ্রহী দেশগুলোকে আগামী ৩০ অক্টোবর দুবাইতে তাদের প্রযুক্তিগত দরপত্র জমা দিতে হবে।