ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৪০, ৮ অক্টোবর ২০২৪
অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ- ফাইল ফটো

আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলতি সিরিজটি হতে পারে তার শেষ টি-টোয়েন্টি সিরিজ।

দিল্লির দ্বিতীয় টি-২০কে সামনে রেখে গতকাল রাত থেকে তার অবসরের গুঞ্জন চলছিল। অবশেষে মঙ্গলবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিন ফরম্যাটটি থেকে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

১৭ বছর আগে, কেনিয়ার নাইরোবিতে টি-২০তে অভিষেক ঘটে রিয়াদের। তিনি বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৩৯ আন্তর্জাতিক টি-২০। সবকিছু ঠিক থাকলে ১৪১ ম্যাচ খেলে ক্যারিয়ার শেষ করবেন। তার নামের পাশে রয়েছে প্রায় আড়াই হাজার রান এবং পার্টটাইম বোলার হিসেবে ৭ এর সামান্য বেশি ইকোনমিতে নিয়েছেন ৪০ উইকেট।

Advertisement

মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩টি টি-২০তে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন, যেখানে ১৬টি জয় ও ২৬টি হার রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!