ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের অবসর নিয়ে যা বললেন সাবেক সতীর্থ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩৮, ১০ অক্টোবর ২০২৪
সাকিবের অবসর নিয়ে যা বললেন সাবেক সতীর্থ
ফাইল ফটো

সাকিব আল হাসান সঠিক সময়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রজত ভাটিয়া। একই সঙ্গে সাকিবকে ক্রিকেটের সঙ্গেও যুক্ত থাকারও পরামর্শ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডারের এক সময়ের সতীর্থ ও বন্ধু।

২০১১ সালে প্রথমবার শাহরুখের দলে সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। ২০১৭ পর্যন্ত টানা খেলেছেন নাইট রাইডার্সের হয়ে। মাঝে দুই আসর সানরাইজার্স হায়দ্রাবাদে কাটিয়ে আবারও ফিরেছিলেন কলকাতায়। জিতেছেন দুই আইপিএল শিরোপাও।

গেল ৩ আসরে আইপিএলে দেখা যায়নি সাকিব আল হাসানকে। কিন্তু নাইট রাইডার্স ঠিকই মিস করে তাকে। কেকেআর সতীর্থ রজত ভাটিয়ার কাছে সাকিব এখনো স্পেশাল।

Advertisement

সাকিব আল হাসানের সঙ্গে কাটানো সেরা মুহূর্তের কথা জানিয়ে কলকাতা নাইট রাইডার্সের সাবেক ক্রিকেটার রজত ভাটিয়া বলেন, কলকাতার সাকিবের সঙ্গে দারুণ সময় কেটেছে। আমি সেখানে মাত্র ৩ বছর খেলেছি। কিন্তু সাকিব অনেক বছর খেলেছে। সে কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিল। দুজন মিলে শিরোপা জিতেছিলাম সেই মুহূর্তের কথা এখনো মনে আছে।

সাকিবের অবসরের খবর দিল্লিতে বসে শুনেছিলেন রজত ভাটিয়া। তবে অবাক হননি। বরং সাকিব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন নাইট রাইডার্সের সাবেক ক্রিকেটার। তবে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে দেখতে চান তিনি।

কলকাতা নাইট রাইডার্সের সাবেক এ ক্রিকেটার বলেন, সাকিব সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া উচিত। তবে আমি মনে করি সাকিবের ক্রিকেট জ্ঞান বাংলাদেশের জন্য কাজে লাগানো উচিত। কোচ কিংবা মেন্টর হিসেবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!