প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৯৮ দেশি ও ৪৪০ জন বিদেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের হাতে পৌঁছে দিয়েছে বিসিবি। যেখান থেকে পছন্দের ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে দলগুলো।
১৯৮ জন দেশি ক্রিকেটারের মধ্যে ১৮ জন ক্রিকেটার এরই মধ্যে দল পেয়ে গেছেন। বাকি ১৮০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ভর করছে ড্রাফটের উপর।
.png)
এবারের ড্রাফটে দেশি ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে একজন ক্রিকেটার সর্বোচ্চ ৬০ লাখ এবং সর্বনিম্ন ১০ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি ৬০ লাখ, ‘বি’ ক্যাটাগরি ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৫ এবং ‘এফ’ ক্যাটারগরিতে থাকা ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন।
বিদেশিদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৭০ হাজার, ‘বি’ ৫০ হাজার, ‘সি’ ৩০ হাজার, ‘ডি’ ২৫ হাজার এবং ‘ই’ ১ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ১৫ হাজার ডলার করে ভিত্তিমূল্য ধরা হয়েছে।