[ খেলা ]
তামিম-মুশফিক-রিয়াদের দলে শান্ত
নাজমুল হোসেন শান্ত
জাতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও সরাসরি চুক্তিতে বিপিএলের কোনো দল নাজমুল হোসেন শান্তকে দলে টানেনি। প্লেয়ার ড্রাফটে তাকে দলে টেনেছে ফরচুন বরিশাল।
রিটেইন খেলোয়াড় হিসেবে আগে থেকেই দলে ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম । রিয়াদকে ছেড়ে দিলেও তারা ড্রাফটে কিনেছে। টানা দ্বিতীয় আসরে এই তিন সিনিয়র ক্রিকেটার একসঙ্গে খেলবেন। তাদের সঙ্গে যোগ দিলেন শান্ত।
এছাড়া ইম্রুল কায়েসকে খুলনা টাইগার্স, আল আমিন হোসেনকে সিলেট সিক্সার্স, মাহিদুল ইসলাম মুগ্ধকে ঢাকা ঢাকা ক্যাপিটালস, সৌম্য সরকারকে রংপুর রাইডার্স, খালেদ আহমেদকে চিটাগং কিংস, ইয়াসির আলী রাব্বি ও সাব্বির হোসেনকে দুর্বার রাজশাহী টেনেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!