আইপিএলে প্রথমবার কোচিংয়ের দায়িত্বে প্যাটেল
ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার পার্থিব প্যাটেল আইপিএলে প্রথমবারের মতো কোচ হিসেবে যুক্ত হচ্ছেন। গুজরাট টাইটান্সের সহকারী কোচ হিসেনে তিনি যোগ দেবেন।
ক্রিকেট থেকে ২০২০ সালে অবসরের পর টানা তিন মৌসুমের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের একজন ট্যালেন্ট স্কাউট হিসেবে কাজ করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের টি-২০ লিগে মুম্বাই এমিরেটসের ব্যাটিং কোচ ছিলেন।
পার্থিব প্যাটেল ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে ছয়টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন, তিনবার শিরোপা জিতেছেন। ২০১০ সালে চেন্নাই সুপার কিংস ও ২০১৫ এবং ২০১৭ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ট্রফি জয়ের স্বাদ পান। ১৩৯ ম্যাচে ওপেনার হিসেবে ২,৮৪৮ রান করেছিলেন, স্ট্রাইক ১২০-এর উপরে ছিল।
সহকারী কোচের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন পার্থিব প্যাটেল। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আরো থাকবেন সাবেক ভারতীয় স্পিনার আশীষ কাপ। হেড কোচের দায়িত্বে রয়েছেন সাবেক পেসার আশীষ নেহরা, ক্রিকেট পরিচালকের দায়িত্বে সাবেক ইংলিশ ব্যাটার বিক্রম সোলাঙ্কি।
গুজরাট ২০২২ সালের আসরে জিতেছিল শিরোপা, ২০২৩ সালে হয়েছিল রানার্সআপ। তবে চলতি বছর অবশ্য পারফরম্যান্স ভালো ছিল না,সপ্তম স্থানে থেকে আসর শেষ করে।