সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ দলের ফুটবলাররা বিশ্রাম এবং ফিটনেস পুনরুদ্ধারে মনোনিবেশ করেছেন। ফাইনালের জন্য সর্বোত্তম প্রস্তুতি নিশ্চিতে হোটেলে জিমেনেশিয়ামে ব্যায়াম, সাঁতার এবং রিকভারি সেশনে যোগ দেন।
শিরোপা ধরে রাখার মিশনে থাকা দলের অপরিহার্য সদস্য শামসুন্নাহার জুনিয়রের ফিটনেস প্রসঙ্গে সহকারী কোচ বলেন, এটা আসলে লিপা আপু (ফিজিও) আমাদের জানাবে। উনার উপরই নির্ভর করে । আশা করি এখন ও (শামসুন্নাহার) শতকরা ৫০ ভাগ ভালো আছে। আশা করি বাকিটুকু কালকের মধ্যে ভালো হবে।
.png)
এবারের আসরে আসরে লাল-সবুজদের শুরুটা আশানুরূপ হয়নি। গ্রুপপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারতে হারতে বেঁচে গেছে পিটার জেমস বাটলারের দল। যোগ করা সময়ে গোল করে দলকে হার থেকে বাঁচান শামসুন্নাহার জুনিয়র। ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে সোজা তাকে হাসপাতালে যেতে হয়েছিল।
দুই বছর আগে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের স্মৃতিটা এখনো অনেকের কাছেই টাটকা। নেপালের বিপক্ষে ম্যাচের প্রথম গোলটি করে বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। মেয়েদের জাতীয় দল সেই ফাইনালে জিতে সাফের শিরোপা নিয়ে দেশে ফিরেছিল।
বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৮ দলে শামসুন্নাহার জুনিয়রের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আর্মব্যান্ড তার হাতেই বাধা ছিল। জাতীয় দলের জার্সিতেও নিজের জায়গাটা দারুণভাবেই পোক্ত করেছেন