২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের চলমান আসরেও ফাইনালে পৌঁছে গেছে বাঘিনীরা। শিরোপা নির্ধারণী ম্যাচে নামার আগে দেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন শিরোপাজয়ী দলের সদস্য কৃষ্ণা রাণী সরকার।
বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ফরোয়ার্ড কৃষ্ণা। ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য সেই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-
.png)
‘প্রিয় দেশবাসী, মনে আছে গত সাফের কথা?।আপনাদের সমর্থন ছিল আমাদের সাহস। অভ্যর্থনা ছিল প্রেরণা। এবার আমরা ট্রফি জিততেই মাঠে নামবো, হতে চাই আরো একবার আনন্দের উপলক্ষ।’
‘দেশের সংকটকালীন মুহূর্তে, আমরা আনন্দের উপলক্ষ হতে মাঠের খেলায় সর্বাত্মক চেষ্টা করবো, ধরে রাখতে চাই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব।’
‘আমরা জানি দেশের মানুষ ফুটবল কতটা ভালোবাসে, উপলব্ধি করতে পারি আমাদের প্রতি আপনাদের ভালোবাসাও। গত সাফে দেশবাসী আমাদের যেভাবে মানসিক শক্তি হয়ে দাঁড়িয়েছে, আশা রাখি এবারও এর ব্যতিক্রম হবে না।’
‘স্বাগতিকদের গ্যালারি পরিপূর্ণ দর্শকের চাপ মাথায় নিয়ে খেলা সতিই পীড়াদায়ক, তবে আপনাদের আশীর্বাদ আমাদের মানসিক শক্তি বাড়াবে বলে আশা রাখি। আশীর্বাদ ও দোয়ায় রাখুন বাংলাদেশের মেয়েদের।’