ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের ভবিষ্যৎ জানালেন বিসিবি সভাপতি     

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৯, ৩০ অক্টোবর ২০২৪
সাকিবের ভবিষ্যৎ জানালেন বিসিবি সভাপতি      
সাকিব আল হাসান

সাকিব আল হাসান টেস্ট ও টি-২০ থেকে অবসরের ঘোষণা দিলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দেখতে চাইছেন। তিনি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে খেলবেন কিনা, তা নিয়ে সৃষ্টি হয়েছিল সংশয়।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার। যদিও নিরাপত্তা ইস্যুতে সেটা আর হয়নি। ফলে তার বিদায় নিয়ে আছে ধোঁয়াশা। পরে খবর বেরোয়, বিদ্যমান পরিস্থিতিতে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের জরুরি সভায় ওয়ানডে ফরম্যাটে সাকিবের ভাগ্য নির্ধারণ হবে।

তবে সভার আগেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য, ‘আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব বাছাইয়ের জ‘ন্য উপলব্ধ। যেহেতু এখনো দল দেয়নি তার মানে সে উপলব্ধ আছে।’ 

Advertisement

সম্প্রতি ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটেকে সাকিব জানিয়েছিলেন, তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বোর্ড তাকে এখনো অবহিত করেনি। তিনি বলেছিলেন, ‘আমি কীভাবে বলতে পারবো (আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলব কিনা), বিসিবিকে এটা বলা উচিৎ।’   

জানা গেছে, স্কোয়াডে থাকলে বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলার জন্য প্রস্তুত। বিসিবি সভাপতির মন্তব্যের পর হয়তো সাকিব পরিষ্কার বার্তাটি পেয়ে গেলেন।  

চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ দল। আমিরাতের শারজায় নিরপেক্ষ ভেন্যু আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ৬ নভেম্বর প্রথম ম্যাচ এরপর দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ গড়াবে ৯ নভেম্বর। আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ১১ নভেম্বর।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!