ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পোলকের কাছে দুর্দান্ত সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০১, ২৫ অক্টোবর ২০২৪
পোলকের কাছে দুর্দান্ত সাকিব
সাকিব আল হাসান

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে ধারাভাষ্যকক্ষে বিশেষ আকর্ষণ শন পোলক। প্রোটিয়া কিংবদন্তি পেসার বহু আগেই ক্রিকেট থেকে নিয়েছেন অবসর। স্বাগতিকদের ধারাবাহিকতার অভাব তার নজর এড়ায়নি। নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলতে না পারা সাকিব আল হাসানকে নিয়ে জানিয়েছেন নিজের অভিমত।

মিরপুর টেস্ট শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পোলক। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার টাইগার অলরাউন্ডারের প্রশংসা করলেন। তিনি বলেন, ‘ব্যাট হাতে তার যে গড়, দলকে বারবার নেতৃত্ব দিয়ে যাওয়া, সিনিয়র খেলোয়াড়, ব্যাটিং-বোলিং মিলিয়ে আমার কাছে মনে হয় সে দুর্দান্ত।’

‘আসলে দূর থেকে দেখলে, আমি তার পারফরম্যান্সের বিস্তারিত জানতে পারবো না। আমার চেয়ে আপনারাই হয়তো তাকে বেশি দেখেছেন, বেশি জানবেন। সবাই তাকে সমর্থন ও সম্মান করে। দক্ষিণ আফ্রিকা সফরে শেষবার সে যায়নি। সেখানে তাকে দেখিনি।’

Advertisement

পোলকের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডার কে? তার জবাব, ‘অশ্বিনের রেকর্ড বেশ ভালো। বেন স্টোকস রয়েছে। অনেকেই ভালো রয়েছে। টি-২০ ক্রিকেটের কারণে আসলে এদের আধিক্য দেখা যাচ্ছে। 

‘কেউ কিছু ওভারের সাথে কিছু চার-ছক্কা হাঁকাতে পারলেই আমরা ভাবি এই যে অলরাউন্ডার। কিন্তু প্রকৃত অলরাউন্ডার হচ্ছে যারা কিনা আরেকটু ভালো। ফলে স্টোকস, অশ্বিন কাছাকাছি রয়েছে। বোলিং এবং ব্যাটিংয়ে দুটিতেই দারুণ তারা। অশ্বিন বোলিংয়ে বেশি ভালো, ব্যাটও ভালো করছে সেঞ্চুরি করলো অনেকগুলো। দলে অবদান রাখছে, তারাই মনে হয়।’ 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!