পারফরম্যান্স বিবেচনায় জেমি স্মিথ, উইল জ্যাকস, শোয়েব বাশির, ফিল সল্ট ও অলি স্টোন এই প্রথম ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। বাদ পড়েছেন মইন আলী, জেমস অ্যান্ডারসন, বেন ফোকস, ডেভিড মালান, অলি রবিনসন, ম্যাথু ফিশার ও সাকিব মাহমুদ।
তালিকায় মোট ২৯ ক্রিকেটার স্থান পেয়েছেন। দুই বছরের চুক্তিতে রয়েছেন সাতজন, এক বছরের চুক্তিতে ১৯ জন। বাকি ৩ জন ক্রিকেটার ডেভেলপমেন্ট চুক্তিতে জায়গা পেয়েছেন।
.png)
ইসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা
দুই বছরের চুক্তি: গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, জস বাটলার, জো রুট, জেমি স্মিথ, বেন স্টোকস, মার্ক উড।
এক বছরের চুক্তি: রেহান আহমেদ, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, শোয়েব বাশির, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, অলি স্টোন, জশ টং, রিস টপলি ও ক্রিস ওকস।
ডেভেলপমেন্ট চুক্তি: জ্যাকব বেথেল, জশ হাল, জন টার্নার।