ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিস্ময়কর হারের পর বাংলাদেশের জন্য দুঃসংবাদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩২, ৭ নভেম্বর ২০২৪
বিস্ময়কর হারের পর বাংলাদেশের জন্য দুঃসংবাদ
স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন মুশফিকুর রহিম

ব্যাটারদের হাস্যকর পারফরম্যান্সে আফগানিস্তানের কাছে বিস্ময়করভাবে হারের পর দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম চোটে পড়েছেন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ থেকে তিনি ছিটকে গেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল সূত্রে জানা গেছে, মুশফিকের বাঁ-হাতের আঙুলে চিড় ধরা পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আরো পরীক্ষা–নিরীক্ষার পর বোঝা যাবে আসল অবস্থা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) শারজাহর স্থানীয় সময় দুপুরে মুশফিকের আঙুলের এক্স-রে করানো হবে। এক্স-রে রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে চোট কতটা গুরুতর। আগামই ১১ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন কিনা, সেটি অনিশ্চিত। 

Advertisement

সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটরক্ষকের দায়িত্ব পালনকালে বাঁহাতের আঙুলে চোট পান মুশফিক। আঙুলের প্রাথমিক শুশ্রূষার পর ব্যাটিংয়ে নামেন। ব্যথা কমার জন্য সময় নিচ্ছিলেন। সেজন্য তিনি সাত নম্বরে ক্রিজে নামেন।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গত বুধবার দিবারাত্রির ম্যাচে ৪৯.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২৩৫ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ২৫.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান। 

এমন পরিস্থিতিতে মারাত্মক ধস নামে বাংলাদেশের ইনিংসে। ২৩ রানে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই শেষ নাজমুল হোসেন শান্তর দল। সাত নম্বরে নেমে মুশফিক ৩ বলে ১ রান করে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন।   

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!