[ খেলা ]
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক
জাকের আলী অনিক
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সমতা আনার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে লাল-সবুজের জার্সিতে আজ অভিষিক্ত হচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।
খানিক পর বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। নাগরিক টিভি ও টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
আঙুলের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের বদলে একাদশে এসেছেন জাকের। লেগস্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে দলে জায়গা পেইয়েছেন নাসুম আহমেদ।
.png)
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!